News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক শোক সব মহলে
Image

প্রয়াত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক শোক সব মহলে

আগরতলা, ২১ নভেম্বর (হি.স.)৷৷ আজ শনিবার ভোরে কলকাতায় চিকিৎসারত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক প্রয়াত হয়েছেন৷ তাঁর প্রয়াণে ত্রিপুরায় বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ প্রথিতযশা আইনজীবীর পাশাপাশি তিনি দক্ষ রাজনীতিবিদও ছিলেন৷ পেশাগত দায়িত্ব পালনে তিনি সাফল্য অর্জনের সাথে তাঁর রাজনৈতিক জীবন খুবই বর্ণময় ছিল৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, এমন-কি বিরোধী রাজনৈতিক দলের তরফেও শোক ব্যক্ত করা হয়েছে৷
গত কিছুদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক৷ গতকাল তাঁর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যুর খবর ত্রিপুরায় পৌঁছতেই রাজনৈতিক থেকে শুরু করে আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অত্যন্ত সুহৃদয় ব্যক্তি অরুণকান্তি ভৌমিকের প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত৷ ঈশ্বরের কাছে তাঁর আত্মার সদগতি কামনা করি৷ এই কষ্টদায়ক মুহূর্তে ভগবান তাঁর পরিবারকে দুঃখ সহ্য করার শক্তি প্রদান করুন৷ সাংসদ প্রতিমা ভৌমিক গভীর শোক প্রকাশ করে বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ রাজ্য এক নিষ্ঠাবান, সৎ পরোপকারী মানুষকে হারালো৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ স্মৃতি মনে করে তিনি বলেন, এই-তো সেদিন অরুণবাবুর অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলাম৷ ১৯ নভেম্বর তাঁর সাথে শেষ দেখা হয়েছে৷ এত অসুস্থতার মধ্যেও প্রাণচঞ্চল মানুষটির মুখে সেই হাসি, সুস্থ হয়ে আবারও পুরো উদ্যমে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর৷

প্রতিমা ভৌমিক বলেন, ষাটের দশক থেকে আইনি পেশার সাথে যুক্ত ছিলেন তিনি৷ সদাহাস্য এই মানুষটি নিজগুণে জায়গা করে নিয়েছিলেন সবার মনে৷ সর্বজন শ্রদ্ধেয় অরুণদা বড়জলা কেন্দ্র থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন৷ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ও হাইকোর্ট বারের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি৷ প্রতিমা ভৌমিক জানান, ২০১৮ সালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে দায়িত্বভার গ্রহণ করেন অরুণকান্তি ভৌমিক৷ ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান সৈনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন৷ বিভিন্ন রাজনৈতিক উত্তাপেও মাথা ঠাণ্ডা রেখে দলের স্বার্থে কাজ করে গেছেন এবং সঠিক দিশা দেখিয়েছেন৷ নিজ গুণেই সবার হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল, অতীতের স্মৃতি মনে করে বলেন ত্রিপুরার সাংসদ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি৷ ঈশ্বর তাঁদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন, প্রার্থনা করে বলেন তিনি৷ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও অ্যাডভোকেট জেনারেলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ শোক জানিয়েছেন, শিক্ষা তথা আইনমন্ত্রী রতনলাল নাথ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top