News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চুরি যাওয়া বাইক উদ্ধার জিরানীয়ায়, গ্রেপ্তার চোর
Image

আগরতলায় চুরি যাওয়া বাইক উদ্ধার জিরানীয়ায়, গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার থেকে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ শুক্রবার বর্ডার গোলচক্কর বাজার থেকে বাইক চুরি হয়েছিল৷ এ ব্যাপারে বাইকের মালিক আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর পরই পশ্চিম থানার পুলিশ অন্যান্য থানাগুলোকে এ বিষয়ে সতর্ক করে৷


জিরানিয়া থানার পুলিশ ওই এলাকা থেকে ব্যক্তি আটক করতে সক্ষম হয়৷ বাইক সহ চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ৷ আটক চোরের নাম হৃদয় সরকার৷ জিরানিয়া থানার পুলিশ মোটরবাইক সহ আটক চোরকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আগরতলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার জানান রবিবার তাকে আদালতে তোলা হবে৷ আদালতের কাছে তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর আবেদন জানানো হবে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করতে সক্ষম হবে বলে আশাবাদী পুলিশ৷

সে অনুযায়ী বাইক চোর চক্রের আরো কয়েকজনকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সহ রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালের বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পুলিশও এসব ক্ষেত্রে অভিযান চালিয়ে সাফল্য পেতে শুরু করেছে৷ চুরি করা এসব বাইক আন্তর্জাতিক সীমান্ত পথে বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ আন্তর্জাতিক সীমান্ত এ বিষয়ে সর্তকতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যে পাচারকালে বেশ কিছুসংখ্যক বাইক এবং বাইকের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top