News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড় বাজারে বিধবংসী অগ্ণিকাণ্ড ১২টি দোকান পুড়ে ছাই, আংশিক ক্ষতি সাতটির
Image

প্রতাপগড় বাজারে বিধবংসী অগ্ণিকাণ্ড ১২টি দোকান পুড়ে ছাই, আংশিক ক্ষতি সাতটির

আগরতলা, ২০ নভেম্বর (হি.স.)৷৷ ভর-দুপুরে বিধবংসী অগ্ণিকাণ্ডে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রতাপগড় বাজারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ওই বাজারে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ আরও সাতটি দোকান অনেকাংশ পুড়েছে৷ দমকল বাহিনীর সময়মতো তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি স্থানীয়দের৷


এ-বিষয়ে সদর মহকুমাশাসক অসীম সাহা বলেন, প্রতাপগড় বাজারে শেড-এ ব্যবসা করছে এমন ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ সাথে ওই দোকানগুলির পার্শবর্তী সাতটি দোকান অনেকটাই পুড়ে গেছে৷ তিনি বলেন, ক্ষয়ক্ষতির সমস্ত তথ্য জোগাড় করা হচ্ছে৷ আপাতত এসডিআরএফ তহবিল থেকে তাদের সামান্য আর্থিক সহায়তা করা হবে৷

এদিন প্রতাপগড় বাজারে আগুন আয়ত্তে আনতে দমকলের চারটি ইঞ্জিনের সর্বোচ্চ প্রয়াসে সফল হয়েছে৷ মহারাজগঞ্জ বাজার, আগরতলা, বাধারঘাট এবং কুঞ্জবন থেকে চারটি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ স্থানীয়দের বক্তব্য, সময়মতো দমকল বাহিনী না আসলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো৷ আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়দের দাবি, খাবারের দোকানের চুল্লি থেকেই আগুন ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top