News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগানের অষ্টাদশী অসমের মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের দায়িত্বে
Image

চা বাগানের অষ্টাদশী অসমের মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের দায়িত্বে

গুয়াহাটি, ২০ নভেম্বর (হি.স.) :  ইউনিসেফ-এর প্রচারের অঙ্গ হিসেবে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল একদিনের জন্য তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন ডিব্রুগড় জেলার নামরূপ চা বাগানের বাসিন্দা বন্দনা ওরাঙের হাতে। অষ্টাদশী বন্দনা ‘মুসকান অ্যাডোলেসেন্ট গার্লস গ্রুপ’-এর পরিচালক। কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থা-র বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী সনোয়ালের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব পেয়ে বন্দনা ওরাং ভিডিও সংলাপের পাশাপাশি লিখেছেন, ‘নমস্কার, আমি অসমের ডিব্রুগড় জেলার নামরূপ চা বাগান এলাকার বাসিন্দা বন্দনা ওরাং। বিশ্ব শিশু দিবসে আমি মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার অ্যাকাউন্ট-এর দায়িত্ব নিয়েছি। করোনা অতিমারী পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন ভাবনায় আমার অভিজ্ঞতা ভাগ করে নেব।’

অপরদিকে ভিডিও বার্তায় ওরাং বলেছেন, নামরূপ বিদ্যালয় থেকে তাঁর স্কুল জীবন পার করেছেন এবং এখন তিনি নামরূপ কলেজে পাঠরত। এর পর তিনি একাধিক টুইট বার্তায় করোনা অতিমারী চলাকালীন অসমের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top