News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৯ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার মন পাথর থানা এলাকায় পথ দূর্ঘটনায় ১ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ অপরদিকে ধলাই জেলার গন্ডাছড়া অমরপুর সড়কের গছিরাম এলাকায় বাইকএবং গাড়ির সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ দুটি ক্ষেত্রেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার মন পাথর থানা এলাকার জোলাই বাড়ি উদয়পুর সড়কে দশমী রিয়াং পাড়ায়একটি মাল বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে৷ মাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷

দূর্ঘটনায় ১ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন৷এদিকে গন্ডাছড়া অমরপুর সড়কের গছিরাম এলাকায় একটি দ্রুতগামী বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষের ফলে বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকের চালক গুরুতর ভাবে আহত হয়৷ আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷জানা গেছে বাইক এবং গাড়ি দুটি দ্রুতবেগে আসছিল৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top