News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণকে সরকারি পরিষেবা সময়মতো দিতে না পারলে আধিকারিকের জরিমানা
Image

জনগণকে সরকারি পরিষেবা সময়মতো দিতে না পারলে আধিকারিকের জরিমানা

আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.)৷৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও আবেদনকারীকে সরকারি পরিষেবা দিতে না পারলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জরিমানা দিতে হবে৷ সময়সীমা পার হওয়ার পর তাঁকে প্রতি দিনের জন্য ২০ টাকা এবং সবর্োচ্চ পাঁচশো টাকা জরিমানা দিতে হবে৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ‘দ্যা ত্রিপুরা গ্যারানটেড সার্ভিসেস টু সিটিজেন রুলস-২০২০’-এ মন্ত্রিসভার অনুমোদনের বিষয়ে জানাতে গিয়ে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ৷


প্রসঙ্গত, ত্রিপুরায় সরকারি কার্যালয়গুলি থেকে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করার নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে মানুষ সেই পরিষেবা নিশ্চিতভাবে পেতে পারেন এর জন্য ‘দ্যা ত্রিপুরা গ্যারানটেড সার্ভিসেস টু সিটিজেন রুলস-২০২০’-এর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই রুলস অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, সারভাইভ্যাল, ল্যান্ড ভ্যালুয়েশন ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা মানুষ যাতে সঠিকভাবে আবেদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই পেতে পারেন সে জন্য রাজ্যে দ্যা ত্রিপুরা গ্যারানটেড সার্ভিসেস টু সিটিজেনস অ্যাক্ট-২০২০ প্রণয়ন করা হয়েছিল৷ এই অ্যাক্ট অনুসারেই দ্যা ত্রিপুরা গ্যারানটেড সার্ভিসেস টু সিটিজেন রুলস-২০২০ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷

তাঁর বক্তব্য, এই রুলস অনুসারে সরকারি কার্যালয়ের নোটিশ বোর্ডে কোন পরিষেবা কত দিনের মধ্যে পাওয়া যাবে তা উল্লেখ করা থাকবে৷ কোনও পরিষেবা পাবার জন্য আবেদন করার নির্দিষ্ট সময় পরও পরিষেবা না পেলে কার কাছে অভিযোগ জানাবেন তা-ও নোটিশ বোর্ডে উল্লেখ করা থাকবে৷ পরিষেবা প্রদান করার জন্য আধিকারিকদের নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া থাকবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top