News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহী
Image

পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহী

আবুধাবি, ১৯ নভেম্বর (হি. স.) :  করোনা পরিস্থিতিতে এবার পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরশাহী। আগেই পাক নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব। এবার সেই একই পথে হাঁটল সংযুক্ত আরব আমিরশাহী।


আচমকা ভিসা বন্ধের সিদ্ধান্তে ঘোর অস্বস্তিতে পড়েছেন  সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা বহু পাক নাগরিক । গত কয়েক বছরে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে হাজার-হাজার পাকিস্তানি নাগরিকের নাম জড়ানোয় অস্বস্তি বেড়েছে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনেরও। সেই কারণেই ইমরানের দেশের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল সংযুক্ত আরব আমিরশাহী। যদিও নাগরিকদের অনেকে অপরাধমূলক কাজকর্মে জড়ানোর জেরেই যে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, তা স্বীকার করেনি ইসলামাবাদ। করোনা পরিস্থিতির জেরেই ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি পাক সরকারের।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top