News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন কর্মচারী সমন্বয় সমিতির
Image

২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন কর্মচারী সমন্বয় সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন জানিয়েছে৷ধর্মঘটের সমর্থন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করা হয়৷সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির সভানেত্রী মহুয়া রায় এবং সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃবৃন্দ৷কর্মচারী সমন্বয় সমিতির সভানেত্রী মহুয়া রায় বলেন ১০ দফা দাবিতে আগামী ২৬নভেম্মর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷

ধর্মঘট কে সমর্থন করার যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন তিনি৷ মহুয়া রায় বলেন দেশের সরকার জনগণের উপর যেভাবেনানা জটিল বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷বর্তমান কেন্দ্রীয় সরকারের রাজত্বে দেশের জনগণ নিরাপদ নেই বলে তিনি উল্লেখ করেন৷দেশের জনগণের সার্বিক কল্যাণের স্বার্থে আগামী ২৮ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷কর্মচারী সমাজসহ দেশের সর্বস্তরের জনগণকে ধর্মঘটে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের জনগণকে সার্বিক ভাবে ধর্মঘট সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top