News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণ, ব্যাঙ্গালুর থেকে আসামীকে ধরে আনল পুলিশ
Image

নাবালিকা ধর্ষণ, ব্যাঙ্গালুর থেকে আসামীকে ধরে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার রাঙ্খল পাড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনায় জড়িত বিজু রাংখলকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে জঙ্গল পাড়ার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিজু রাংখল নামে ওই যুবক৷
তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে৷ পরবর্তী সময়ে সামাজিক স্বীকৃতির দাবি জানালে ওই যুবক তা অস্বীকার করে৷ এমনকি বাড়ি থেকে পালিয়ে যায়৷শেষ পর্যন্ত বাধ্য হয়ে নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়৷


সে বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছি ল৷শেষ পর্যন্ত গত ৯ নভেম্বর ব্যাঙ্গালোর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷তাকে আদালতে প্রেরন করা হলে প্রাথমিকভাবে জেলহাজতে পাঠানো হয়েছিল৷ তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল৷ পুলিশ রিমান্ডের ওপর শুনানির পর আদালত তাকে দু দিনের পুলিশ রিমান্ডে পাঠায় ৷অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top