News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে পরিস্থিতি থমথমে, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
Image

কাঞ্চনপুরে ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে পরিস্থিতি থমথমে, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে আপত্তির জেরে কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটি আহূত অনির্দিষ্টকালের ধর্মঘটকে ঘিরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ যদিও বুধবার ১৪৪ ধারাকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার বিরোধিতা করে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন৷ তাতে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ মহকুমা পুলিশ আধিকারিকের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন৷ আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷


কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস বলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মানুষের জমায়েত হয়েছে ঠিকই৷ তবে সকলেই শান্তিপূর্ণভাবে আন্দোলনে শামিল হয়েছেন৷ তাঁর দাবি, দুই সহস্রাধিক মহকুমাবাসী আজ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন৷ কিন্তু, কোনও ধরনের উশৃঙ্খল আচরণ কেউ করছেন না৷ তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্থানে স্থানে পুলিশ ও টিএসআর-এর সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে৷

এদিকে, জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্য রঞ্জিত নাথের বক্তব্য, অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হলে ত্রিপুরা সরকারকে আমাদের সমস্ত দাবি মানতে হবে৷ তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন করছি৷ সরকারকেও আমাদের দাবি পূরণে বিবেচনা করতেই হবে৷ এদিন, ধর্মঘটের জেরে ছাত্রছাত্রীরা সুকলে যেতে পারেনি৷ বাজারহাট, দোকানপাট, অফিস-আদালত সমস্তই বন্ধ৷ তবে পরিস্থিতি যাতে বিগড়ে না যায় সেজন্য গতকাল রাতে কাঞ্চনপুরের মহকুমাশাসক আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিলেন৷
ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি জানিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলনকে সমর্থন জানিয়েছে শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএম৷ আজ বুধবার জেএমসি-র মঞ্চে গিয়ে তাঁরা হাজির হয়েছেন এবং সমর্থন দেওয়ার পক্ষে বক্তব্যও পেশ করেছেন৷ স্বাভাবিকভাবেই ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে রাজনীতির নতুন সমীকরণ দেখা যাচ্ছে৷ অবশ্যই, জেএমসি সদস্যদের মনোবল আজ আরও শক্তিশালী হয়েছে৷ তবে একঘরে হয়ে গেছেন স্থানীয় আইপিএফটি-র বিধায়ক প্রেমকুমার রিয়াং৷ শরণার্থীদের পাশে তিনি দাঁড়িয়েছেন, এমন অভিযোগ খণ্ডন করে তাঁর দাবি, রাজনৈতিক চালের স্বীকার হয়েছি৷ মানবিক দৃষ্টিতে ব্রু-দের পাশে দাঁড়ানোয় আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে আপত্তির জেরে কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটি আহূত অনির্দিষ্টকালের ধর্মঘটকে ঘিরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে৷


এদিন কাঞ্চনপুর মহকুমায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও জেএমসি-র নেতৃত্বে মানুষ রাস্তায় নেমেছেন৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে দাবি না মানা হলে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহৃত হবে না, তাতেই তারা অনড় রয়েছেন৷ জেএমসি-র আহ্বায়ক সুশান্ত বিকাশ বড়ুয়া বলেন, আজ আমাদের এই আন্দোলনকে বিজেপি এবং বামফ্রন্ট-এর সমর্থন মিলেছে৷ সিপিএম-এর প্রাক্তন জেলা পরিষদ সদস্য ললিত দেবনাথ এবং বিজেপি-র মণ্ডল সভাপতি সহ শীর্ষ নেতৃত্ব আজ আমাদের সাথে এক মঞ্চে উপস্থিত ছিলেন৷ তাঁরা সাফ জানিয়েছেন, ব্রু শরণার্থী পুনর্বাসনে জেএমসি-র দাবি যুক্তিসংগত৷ তাই, জেএমসি-র পাশে আমরা রয়েছি, বলেন সুশান্ত বিকাশ বড়ুয়া৷ তিনি জানান, বিজেপি-র মণ্ডল সভাপতি গৌতম রায়, সহ সভাপতি রবীন্দ্র কর, অরুণ নাথ এদিন তাঁদের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন৷

তাঁর কথায়, ব্রু শরণার্থী পুনর্বাসনে সবর্োচ্চ ৫০০ পরিবারকে কাঞ্চনপুরে বসবাসের ব্যবস্থা করা, বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন সহ ক্ষতিপূরণ, বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতরের দরপত্র বাতিল ও চারটি স্থান তালিকা থেকে বাদ দেওয়ার দাবি পূরণ করতেই হবে৷ নয়তো, অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হবে না৷ তিনি বলেন, ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে ত্রিপুরা সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে৷ কিন্তু এতে কোনও সুরাহা হয়নি৷ এখন মুখ্যসচিব কিংবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়া গেলে তবেই ধর্মঘট প্রত্যাহার করা হবে৷


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তাদের উৎপাত সহ্য করতে হচ্ছে৷ গতকাল ব্রু-দের ভয়ে ২৮০ পরিবার বাড়িঘর ছেড়ে সুকলে আশ্রয় নিয়েছে৷ শুধু তা-ই নয়, স্থানীয়দের বাড়ি থেকে চারটি গরু ব্রু শরণার্থীরা ছিনিয়ে নিয়ে গেছে৷ অথচ, পুলিশের কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি৷ তাঁর দাবি, কাঞ্চনপুরে শান্তি বজায় রাখার জন্য জেএমসি-র দাবি সরকারকে মানতেই হবে৷
এদিকে, জেএমসি-র সদস্যরা আইপিএফটি-র স্থানীয় বিধায়ক প্রেমকুমার রিয়াঙের বিরুদ্ধে ভীষণ অসন্তোষ প্রকাশ করেছেন৷ ফলে, স্থানীয় বিধায়ক হলেও শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএমের তুলনায় তাঁকে অনেকটা কোণঠাসা দেখাচ্ছে৷ তাই, ব্রু শরণার্থীদের পাশে দাঁড়ানোর অভিযোগ খণ্ডন করেছেন তিনি৷ তাঁর কথায়, রেশন বন্ধ করে দেওয়ায় মানবিক দৃষ্টি থেকে ব্রু শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম৷ কিন্তু, ত্রিপুরায় পুনর্বাসন দেওয়ার জন্য কখনওই আবেদন জানাইনি৷ তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকার মনে করেছে ব্রু শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দেওয়া উচিত, সেই মতো সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে স্থানীয় বিধায়ক হলেও ত্রিপুরা সরকার আমার মতামত জানতে চায়নি৷ তাঁর দাবি, ব্রু শরণার্থী সংক্রান্ত কোনও কমিটিতে আমাকে রাখা হয়নি৷ ফলে, ব্রু-দের পুনর্বাসনের সাথে আমাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ব্রু-দের পাশে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক চালের স্বীকার হয়েছি আমি৷ কারণ, ত্রিপুরা সরকার সকলের মঙ্গল ভেবেই সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে অযথা আমাকে জড়ানো হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top