News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সরব রাহুল গান্ধী
Image

দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.): অর্থব্যবস্থা নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভারতের ব্যাংকিং ব্যবস্থা এবং জিডিপি সংকটের মধ্যে রয়েছে। জনগণের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। এটাকে কি আদৌ উন্নয়ন বলা হবে না বিনাশ বলে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ব্যাংকিং ব্যবস্থা এবং জিডিপি সংকটের মধ্যে রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের পরিমাণ এতটা আগে কোনদিন ছিল না। জনগণের মনোবল ভেঙে পড়েছে এবং সামাজিক ন্যায় এর কণ্ঠরোধ করা হচ্ছে। এটাকে উন্নয়ন বলা হবে না বিনাশ?

উল্লেখ করা যেতে পারে বেসরকারি লক্ষীবিলাস ব্যাংক এর বেহাল অবস্থা প্রেক্ষিতে এই টুইটে লিখেছেন রাহুল গান্ধী। এই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ফলে এই ব্যাংকের গ্রাহকরা ২৫ হাজার টাকার বেশি অর্থ তুলতে পারবে না। ইয়েস ব্যাংকের পর লক্ষীবিলাস ব্যাংক হচ্ছে দ্বিতীয় ব্যাংক যে এ রকম আর্থিক সংকটের মধ্যে পড়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top