News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী-বাইডেনের মধ্যে বাৰ্তালাভ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাজি দু’জনই

মোদী-বাইডেনের মধ্যে বাৰ্তালাভ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাজি দু’জনই

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): শুভেচ্ছা জানিয়েছেন আগেই, এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ফের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন মোদী। সূত্রের খবর, কোভিড-১৯ অতিমারী মোকাবিলা থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমস্যাকে গুরুত্ব দিতে রাজি হয়েছেন মোদী ও বাইডেন।

প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত-আমেরিকা যৌথ কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছি। এছাড়াও কোভিড-১৯ অতিমারী, জলবায়ু পরিবর্তন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। 

আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন মোদী। কমলা হ্যারিসের সাফল্য অত্যন্ত গর্বের আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, কমলা হ্যারিসের সাফল্য প্রাণবন্ত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সদস্যদের জন্য অত্যন্ত গর্ব এবং অনুপ্রেরণার বিষয়, যাঁরা ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ শক্তির উৎস।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top