News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের হাতে এডিসি-র প্রশাসনিক ক্ষমতার মেয়াদ আরও ছয় মাস বাড়ল
Image

রাজ্যপালের হাতে এডিসি-র প্রশাসনিক ক্ষমতার মেয়াদ আরও ছয় মাস বাড়ল

আগরতলা, ১৭ নভেম্বর (হি.স.)৷৷রাজ্যপালের হাতে টিটিএএডিসি-র প্রশাসনিক ক্ষমতার মেয়াদ আরও ছয় মাস বেড়েছে৷ করোনা-র প্রকোপ থেকে এখনও নিস্তার মিলেনি৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে প্রশাসক হিসেবে জিকে রাওয়ের মেয়াদ বাড়ানো হয়েছে৷ ত্রিপুরার রাজ্যপাল এ-বিষয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন৷


প্রসঙ্গত, গত ১৭ মে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মেয়াদ সমাপ্ত হয়েছে৷ কিন্তু করোনা-র প্রকোপে লকডাউনে নির্বাচন সম্ভব হয়নি৷ তাই মেয়াদ সমাপ্ত হওয়ার পর এডিসি-র প্রশাসনিক ক্ষমতা ১৮ মে থেকে রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছিল৷ সংবিধান প্রদত্ত নিয়ম মেনে ত্রিপুরা মন্ত্রিসভা এডিসি-র প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তরে অনুমোদন দিয়েছিল৷ ফলে, স্বাভাবিক নিয়মে পরিষদ ভেঙে গেছে৷

ত্রিপুরা মন্ত্রিসভা ষষ্ঠ তফশিলের ১৬(২) ধারা মোতাবেক রাজ্যপালের হাতে এডিসি-র সমস্ত ক্ষমতা হস্তান্তরে অনুমোদন দিয়েছিল৷ এক্ষেত্রে এডিসি পরিচালনায় রাজ্যপালের হাতে ৬ মাস ক্ষমতা দেওয়া হয়েছিল৷ তবে রাজ্যপাল চাইলেই ওই সময়সীমা বৃদ্ধিও করতেও পারবেন, এমনই সিদ্ধান্ত হয়েছিল৷


প্রসঙ্গত, ত্রিপুরা ছাড়া অসমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্বাচন ঘোষণার পর পিছিয়ে দেওয়া হয়েছিল৷ সেখানেও ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছিল৷ কারণ প্রশাসন পরিচালনায় কোনও অচলাবস্থা যাতে না হয়, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে৷ তাতে সাংবিধানিকভাবে এডিসি পরিচালনায় কোনও বাধা থাকে না৷ তবে, আজ অসমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ সেখানে প্রথম পর্যায়ে ৭ ডিসেম্বর এবং দ্বিতীয় পর্যায়ে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণনা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর৷

আজ টিটিএএডিসি-র প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তরের মেয়াদ পূর্ণ হচ্ছে৷ কিন্তু করোনা-র প্রকোপ থেকে এখনও পুরোদমে মুক্তি মিলেনি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা সম্পর্কে সকলকে সতর্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে৷ এ-সমস্ত বিষয় উল্লেখ করে এখনই নির্বাচন সম্ভব হচ্ছে না বলে এডিসি-তে রাজ্যপালের হাতে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে৷ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস বিজ্ঞপ্তি জারি করেছেন৷ প্রশাসক হিসেবে তিনি জিকে রাও-কেই দায়িত্বে বহাল রেখেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top