News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন শিক্ষানীতি জ্ঞানের মহাশক্তিতে ভারতকে পরিণত করবে : উপরাষ্ট্রপতি
Image

নতুন শিক্ষানীতি জ্ঞানের মহাশক্তিতে ভারতকে পরিণত করবে : উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি. স.): নতুন শিক্ষানীতির লক্ষ্যই হচ্ছে ভারতকে জ্ঞানের ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রে পরিণত করা বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগরতলা এনআইটি ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, প্রাচীন ভারতীয় শিক্ষা পদ্ধতির দ্বারা অনুপ্রাণিত হচ্ছে নতুন শিক্ষানীতি। যেখানে পড়ুয়াদের ব্যক্তিত্বের সমগ্র আর সম্পূর্ণ বিকাশকে কেন্দ্রে রাখা হয়। ভারত বিশ্বগুরু ছিল। নালন্দা ও তক্ষশীলায় জ্ঞান প্রাপ্তির আকাঙ্ক্ষায় সেই সময় গোটা বিশ্ব থেকে পড়ুয়ারা ভারতে আসত। ভারত পুনরায় বিশ্বগুরু হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা এবং উদ্ভাবনের আকাঙ্ক্ষা নতুন শিক্ষানীতি যে বৃদ্ধি করবে তা মনে করিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন পড়ুয়াদের বড় লক্ষ্য করে তা পূরণ করতে হবে। আইআইটি, এনআইটি এবং অন্যান্য উচ্চ শিক্ষ প্রতিষ্ঠানগুলি উচিত নিজের পঠন-পাঠনে আমূল পরিবর্তন আনা। একবিংশ শতাব্দীর চাহিদা অনুযায়ী পড়ুয়াদের গড়ে তুলতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top