News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া নদীতে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার
Image

হাওড়া নদীতে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ অরুন্ধতী নগর থানা এলাকার দক্ষিণ জয়নগর হাওড়া নদী থেকে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ দক্ষিণ জয়নগর এলাকায় কাঠের সেতুর কাছে নদীতে মৃতদেহটি ভাসছিল৷ স্থানীয় লোকরা হাওড়া নদীতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে অরুন্ধতী নগর থানার পুলিশ ছুটে এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷দক্ষিণ জয়নগর কাঠের সেতু সংলগ্ণ এলাকায় হাওড়া নদীতে মৃতদেহ পড়ে থাকার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর পেয়ে স্থানীয় লোকজন রা কাঠের সেতুর ওপর এসে ভিড় করেন৷


মৃতদেহটি হাওড়া নদী থেকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড নিয়ে এখনো নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে অরুন্ধতী নগর থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top