News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

সিধাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ সিধাই থানা এলাকার হরিনাখলার ৩নং ওয়ার্ডে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে৷ বৃদ্ধের নাম হরলাল রুদ্র পাল৷ বয়স ৬৫ বছর৷ নিজ বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷


জানা যায় সোমবার পরিবারের লোকজন রা বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ তারা বিষয়টি স্থানীয় লোকজনদের জানান৷ খবর পাঠানো হয় সিধাই থানার পুলিশকে৷খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে৷


মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই ওই বৃদ্ধ আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ফাঁসিতে বৃদ্ধের আত্মহত্যা সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top