News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রধান কর্তব্য : মুখ্যমন্ত্রী
Image

মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রধান কর্তব্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ভাইফেঁটায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে প্রচুর মহিলা উপস্থিত হয়ে তাঁকে ফেঁটা দিয়েছেন৷ বোনেদের কাছ থেকে ফেঁটা নিয়ে ভীষণ আপ্লুত মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরার সমস্ত মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রধান কর্তব্য৷ তাঁদের সুস্থ রাখাও আমার দায়িত্ব৷ সেই দায়িত্ব পালনে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ আমি সর্বদা চাইছি৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভাইফেঁটার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে৷ অন্যান্য বছরের মতো এ-বছরও ভাইফেঁটায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ভাইফেঁটা একটি মঙ্গল কার্য৷ ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ফেঁটা দিয়ে থাকেন৷ আজ বোনেদের কাছ থেকে ফেঁটা নিয়ে অত্যন্ত খুশি৷ তাঁর কথায়, অন্যান্য বছরের মতোই বোনেরা আমায় ফেঁটা দিতে এসেছেন৷


তিনি বলেন, ত্রিপুরার সমস্ত নারীর সুরক্ষিত রাখা, তাঁদের সশক্তিকরণ সুনিশ্চিত করা আমার দায়িত্ব৷ তাঁদেরকে সুস্থ রাখা আমার কর্তব্য৷ সেই দিশায় সম্ভব সমস্ত পদক্ষেপ নেওয়া হবে৷ তিনি আবেগতাড়িত হয়ে বলেন, নিজেদের বাড়িতে ভাইফেঁটার অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাঁরা আমাকে ফেঁটা দিতে এসেছেন, তা যথেষ্ট ভাগ্যের বিষয়৷
এদিন মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়ে জনৈক মহিলা বলেন, বড়ভাই হিসেবে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি৷ কারণ, তিনি সুস্থ থাকলে সমগ্র ত্রিপুরা সুস্থ থাকবে, সুখে-শান্তিতে থাকতে পারবেন রাজ্যবাসী৷ তিনি বলেন, তিন বছর ধরে মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিচ্ছি৷ দূর-দূরান্ত থেকে তাঁকে ফেঁটা দেওয়ার জন্য এমন অনেকেই আসেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top