News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে খুলে গেল ধর্মীয় স্থান, বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল
Image

মহারাষ্ট্রে খুলে গেল ধর্মীয় স্থান, বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল

মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): দীর্ঘ সাত-মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার মহারাষ্ট্রে অবশেষে খুলে দেওয়া হল সমস্ত ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান। উদ্ধব ঠাকরে সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর, সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রের সর্বত্র খুলে দেওয়া হয়েছে মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান। এদিন সকালেই খুলেছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির, নাগপুরের শ্রী গণেশ তেকড়ি মন্দির-সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির খুলতেই ঢল নেমেছে ভক্তদের। সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনের পর একজন ভক্ত জানিয়েছেন, ‘দীপাবলির পর, নতুন বছরে মন্দিরের আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ভীষণ খুশি। করোনা-সম্পর্কিত সমস্ত ধরনের সতর্কতা ভালোভাবেই মেনে চলা হচ্ছে।’


মন্দির-সহ অন্যান্য ধর্মীয় স্থান খোলা নিয়ে বিভিন্ন শর্ত আরোপ করেছে মহারাষ্ট্র সরকার। যেমন-ফেস মাস্ক বাধ্যতামূলক, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে মেনে চলতে হবে সমস্ত করোনা-সতর্কতা। প্রসঙ্গত, এই ধর্মীয় স্থান খোলা নিয়েই গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। পাল্টা রাজ্যপালকেও চিঠি লিখেছিলেন উদ্ধব ঠাকরে। অবশেষে মহারাষ্ট্রে খুলে দেওয়া হল ধর্মীয় স্থান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top