News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে নেশা সামগ্রী সহ দুই যুবক আটক
Image

ধর্মনগরে নেশা সামগ্রী সহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সার্কিট হাউজের সামনে থেকে নেশা সামগ্রীসহ দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷ আটক নেশা কারবারিরা হলো সুমন মিয়া এবং মফস্বল আলী৷ তাদের বাড়ি কৈলাশহর এর টিলা বাজার এলাকায়৷জানা যায় তারা একটি বাইকে করে নেশাজাতীয় কফ সিরাপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ সংবাদ সূত্রে জানা গেছেউত্তর জেলার জেলা পুলিশ সুপার পদে চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র সার্কিট হাউজের সামনে থেকে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

আটক দুই নেশাকর বনিয়েছে তারা এসব সামগ্রী চুড়াইবাড়ি থেকে নিয়ে এসেছে৷আসাম থেকে এসব নেশা সামগ্রীই চুড়াইবাড়ি সীমান্ত দিয়ে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাইকে করে তারা এসব নেশা সামগ্রী কৈলাসহরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ধর্মনগর থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ওত পেতে বসে থেকে তাদেরকে আটক করতে সক্ষম হওয়ায় তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে৷ উল্লেখ্য গত দু’’দিন আগেও উত্তর জেলার জেলা পুলিশ সুপার পদে চক্রবর্তী নেতৃত্বে ধর্মনগর শহর এলাকা থেকে প্রচুর পরিমান নেশা সামগ্রী আটক করা সম্ভব হয়েছে৷ গত কয়েকদিনে নেশাজাতীয় সামগ্রী আটক করতে গিয়ে পুলিশ ব্যাপক সাফল্য পেয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপার পদ চক্রবর্তী জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top