News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল প্রেস ডে উপলক্ষ্যে ১৬ নভেম্বর শিলচরে বিভিন্ন কর্মসূচির আয়োজন
Image

ন্যাশনাল প্রেস ডে উপলক্ষ্যে ১৬ নভেম্বর শিলচরে বিভিন্ন কর্মসূচির আয়োজন

শিলচর (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : ন্যাশনাল প্রেস ডে উপলক্ষ্যে আগামীকাল ১৬ নভেম্বর শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হল-এ এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলাশাসক কীর্তি জল্লি এদিন সকাল ১১টায় জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পর্বে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে প্রত্যেক মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া জাতীয় প্রেস ডে উপলক্ষ্যে তথ্য ও জনসংযোগ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং  শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় এদিন বিকাল তিনটায় টাউন ক্লাব গ্রাউন্ড লাগোয়া ভবনের প্রথমতলে অপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলাশাসক কীর্তি জল্লি। জাতীয় প্রেস ডে-র উপর প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি করোনা যোদ্ধা সংবাদকর্মীদের সংবর্ধনা প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে সকলের উপস্থিত হতে অনুরোধ করেছেন তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top