News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সুন্দরী মন্দিরে মঙ্গল আরতিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা সুন্দরী মন্দিরে মঙ্গল আরতিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

উদয়পুর, ১৪ নভেম্বর : দীপাবলি উৎসব উপলক্ষে আজ ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণ সাগরের পাড়ে আয়ােজিত মঙ্গল আরতিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গল আরতিতে ৫ জন ঢাকি, ৫ জন পুরােহিত অংশগ্রহণ করেন। আজ ভাের ৫টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্দিরে এসে পৌছালে শুরু হয় এই মঙ্গল আরতি। প্রায় শতাধিক মহিলা পট্টবস্ত্র পরিধান করে হাতে প্রদীপ নিয়ে আলাের উৎসবকে স্বাগত জানিয়ে আরতিতে অংশগ্রহণ করেন। উপস্থিত পূণ্যার্থীগণ এই আরতি উপভােগ করেন। প্রায় ২০ মিনিট ধরে এই আরতি চলে। মঙ্গল আরতিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘােষ, মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গােমতী জেলার জেলাশাসক ড. টি কে দেবনাথ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top