News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশবান্ধব দীপাবলি উদযাপন করার আহ্বান রাষ্ট্রপতির
Image

পরিবেশবান্ধব দীপাবলি উদযাপন করার আহ্বান রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি. স.): দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শনিবার নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, দীপাবলীর অন্যতম বৈশিষ্ট্য হল এটি স্বচ্ছতার উৎসব। তাই মা প্রকৃতিকে সম্মান জানিয়ে দূষণহীন, পরিবেশবান্ধব, এবং স্বচ্ছ দীপাবলি উদযাপন করুন। উৎসব সর্বদা আমাদের জনহিতের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করে চলে। এই উৎসব উপলক্ষে আশার আলো হয়ে উঠুন। সমাজের গরিব, প্রান্তিক শ্রেণীতে বসবাসকারী মানুষজন, দূর্ভোগে থাকা লোকেদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। যেভাবে প্রদীপ সকলের সঙ্গে আলো ভাগ করে নেয় ঠিক সেইভাবে।

দীপাবলি উপলক্ষে প্রবাসী ভারতীয়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, দীপাবলীর এই পবিত্র তিথিতে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই দেশবাসীকে এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের। এই বৃহৎ উৎসব যেন সকলের মনের মধ্যে আনন্দ এবং উজ্জ্বল আলো নিয়ে আসে। প্রতিটি ঘরে এবং দেশে শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক দীপাবলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top