News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে প্রচার ট্রেড ইউনিয়নগুলির
Image

২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে প্রচার ট্রেড ইউনিয়নগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ আগামী ২৬ শে নভেম্বর ট্রেড ইউনিয়নগুলোর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে৷ ধর্মঘটের সমর্থনে শুক্রবার আগরতলা সিটি সেন্টারের সামনে সিপিআইএম এল এর পক্ষ থেকে দু’’ঘণ্টা প্রতীকী গণবস্থান পালন করা হয়৷ গণবস্থান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতা পার্থ কর্মকার জানিয়েছেন গণবস্থান শেষে তারা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন৷

ট্রেড ইউনিয়নগুলোর ডাকা প্রস্তাবিত ২৬ শে নভেম্বর এর ধর্মঘটের দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন সংগঠনের নেতা পার্থ কর্মকার৷ তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন বর্তমান সরকার শ্রমিক স্বার্থবিরোধী কাজ কর্মে লিপ্ত হয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে বিশেষ করে শ্রমিক দিনমজুর অংশের মানুষের আর্থিক অবস্থার চরম অবনতি ঘটেছে৷কেন্দ্রীয় সরকার তাদের জন্য প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়ালে বলে তিনি অভিযোগ করেন৷কেন্দ্রীয় সরকার যেসব সাহায্য করেছে তা পর্যাপ্ত নয় বলেও তিনি অভিযোগ করেন৷প্রস্তাবিত ধর্মঘটে সকল অংশের মানুষজনকে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top