News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য শ্যামহরি শর্মার শহীদান দিবস পালিত
Image

প্রদেশ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য শ্যামহরি শর্মার শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য শ্যামহরি শর্মা ত্রিশতম শহীদান দিবস শুক্রবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে অনুষ্ঠান হয় কৃষ্ণনগর স্থিত বিজেপির প্রধান কার্যালয়ে৷ বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শহীদ শ্যাম হরি শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন হাজার ১৯৯১ সালের ১৩ নভেম্বর লালবাহাদুর চৌমুহনীতে উপ নির্বাচনের প্রচার চলাকালে শহীদ হয়েছিলেন শ্যাম হরি শর্মা৷ আজ তার ৩০ তম প্রয়াণ দিবস৷

দল কে প্রতিষ্ঠা ও শক্তিশালী করার জন্য তিনি যে ভূমিকা পালন করে গেছেন তা দলীয় নেতা-কর্মী সমর্থক রা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷শ্যাম হরি শর্মা নীতি আদর্শ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ এদিকে লালবাহাদুর চৌমুহনীতে শহীদ শ্যাম হরি শর্মা শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সদর বিভাগীয় কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য, শহীদ শ্যামা হরি শর্মার পত্নী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷রাজ্যের অন্যান্য স্থান থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top