News Flash

  • Home
  • Uncategorized
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক মন্দা, রাজ্য সরকারকে বিঁধল সিপিএম
Image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক মন্দা, রাজ্য সরকারকে বিঁধল সিপিএম

আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক মন্দার জন্য বিরোধী সিপিএম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সমালোচনায় বিঁধেছে৷ দলের রাজ্য কমিটির বৈঠকে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, রাজ্যজুড়ে খুবই খারাপ পরিস্থিতি৷ রাজ্যের গ্রামীণ, পাহাড় এবং নগর অঞ্চলে সাধারণ জনগণের মধ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকটের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, রেগায় মজুরি বেড়ে ৩৪০ টাকা করার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, রেগা শ্রমিকরা কাজই পাচ্ছেন না৷ তাঁর দাবি, রেগায় ১৫-১৬ শ্রমদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, রেগা শ্রমিকদের যৎসামান্য উপার্জনেও শাসক দলের নেতারা থাবা বসাচ্ছেন৷

তিনি এদিন উদ্বেগের সুরে বলেন, আর্থিক অবস্থার বেহাল দশার কারণে মানুষের না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে৷ ফলে, ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে৷ কিন্তু, ওই ঋণ পরিশোধ করবেন কীভাবে, গ্রামীণ এলাকার গরিব মানুষ তা জানেন না৷ তাঁর কথায়, গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও দারুণ আর্থিক অনটন দেখা দিয়েছে৷ কারণ, শহরাঞ্চলের গরিব মানুষ এখন আগের মতো টুয়েপের কাজ পাচ্ছেন না৷ পুর নিগম নগরোন্নয়ন দফতরকে টুয়েপ প্রকল্পে কাজ দেওয়ার অনুমোদন চেয়েছিল৷ কিন্তু এ-বিষয়ে ত্রিপুরা সরকারের সবুজ সংকেত এখনও মিলেনি, ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top