News Flash

  • Home
  • Uncategorized
  • তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র চেয়েছে ব্রু শরণার্থীরা
Image

তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র চেয়েছে ব্রু শরণার্থীরা

আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.)৷৷ তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র রাজ্য সরকারের কাছে চেয়েছে ব্রু শরণার্থী সংগঠন৷ ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসে সরকারি অনুমোদন সুনিশ্চিত করার প্রশ্ণে মুখ্যসচিব মনোজ কুমারকে লেখা এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন সংগঠনের সম্পাদক ব্রুনো মশা৷ প্রসঙ্গত, গত জানুয়ারিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ ত্রিপুরার সরকার তাদের জমির বন্দোবস্ত করে দেবে৷ ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে দুই দশকের অধিক সময় ধরে চলমান সমস্যার সমাধান সম্ভব হয়েছে৷


এ-বিষয়ে ব্রুনো মশা জানিয়েছেন, ত্রিপুরা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ৷ আমাদের বসবাসের স্থায়ী সমাধান করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাই, ত্রিপুরার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র চেয়েছি৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানিয়েছি৷ তাতে উত্তর ত্রিপুরার জেলাশাসক এবং কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমাশাসককে ওই নথি জারি করার জন্য নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছি৷

প্রসঙ্গত, জাতি দাঙ্গায় প্রাণ বাঁচিয়ে মিজোরাম থেকে পালিয়ে আসা ৩৩ হাজারের অধিক ব্রু শরণার্থীকে ত্রিপুরায় স্থায়ী বসবাসের সুযোগ করে দিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ কেন্দ্রীয় সরকার তার জন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে৷ বর্তমানে তাদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top