News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছড়ার জলে
Image

আমবাসায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছড়ার জলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ধলাই জেলার আম বাসার রায়পাশা ছড়া থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মনোজ দেবনাথ৷ গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন৷এ ব্যাপারে আমবাসা থানায় একটি নিখোঁজ সংক্রান্তঃ অভিযোগ দায়ের করা হয়েছিল৷ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর পরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না৷
শুক্রবার স্থানীয় লোকরা ছড়ার জলে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷খবর পেয়ে আমবাসা থানার পুলিশ এসে জল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ খবর পাঠানো হয় মৃতের পরিবারের লোকজনদের কাছে৷ খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহ শনাক্ত করেন৷


পরিবারের তরফ থেকে জানানো হয় প্রায় সময় ও বাড়িঘরে কোন কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত মনোজ দেবনাথ নামে ওই ব্যক্তি৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ডের ঘটনা তা নিয়ে জনমনে প্রশ্ণ দেখা দিয়েছে৷
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে আমবাসা থানার পুলিশ জানিয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top