News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালে বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত কমপক্ষে ৩৪ জন
Image

নেপালে বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত কমপক্ষে ৩৪ জন

কাঠমান্ডু, ১৩ নভেম্বর (হি.স.): নেপালের বৈতডী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৬০০ মিটার নীচে পিছলে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জন যাত্রীর। এছাড়াও কমপক্ষে ৩৪ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বৈতডীর পাটান মিউনিসিপ্যালিটি-৮-এর খোড়পেতে দশরথ চাঁদ হাইওয়েতে। ডেপুটি পুলিশ সুপার নারায়ণ প্রসাদ অধিকারী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে যাত্রীবোঝাই একটি বাস দারচুলা জেলার গান্না থেকে মহেন্দ্রনগর অভিমুখে যাচ্ছিল। দশরথ চাঁদ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার নীচে পিছলে যায় বাসটি।  


দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। তাঁদের মধ্যে ৭ জন পুরুষ এবং দু’জন মহিলা। ডিএসপি নারায়ণ প্রসাদ অধিকারী জানিয়েছেন, আহত অবস্থায় ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা সঙ্কটজনক। বাসের মালিক বীরেন্দ্র কার্কি, তিনিই বাস চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top