News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, প্রসারে কল্যাণ হবে মানবজাতির : প্রধানমন্ত্রী
Image

আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, প্রসারে কল্যাণ হবে মানবজাতির : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, আয়ুর্বেদের প্রসারে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। শুক্রবার আয়ুর্বেদ দিবসে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন একদিকে ভারত ভ্যাকসিনের টেস্টিং করছে, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ুর্বেদিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতাও দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে শতাধিক জায়গায় এই গবেষণা চলছে। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত গুজরাটে জামনগরে ইনস্টিটিউট অফ টিচিং এন্ড রিসার্চ ইন আয়ুর্বেদ এবং রাজস্থানের জয়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানে বলেছেন, এবারের আয়ুর্বেদ দিবস গুজরাট ও রাজস্থানের জন্য বিশেষ দিন। আমাদের তরুণ বন্ধুদের জন্যও বিশেষ দিন। আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, আয়ুর্বেদের প্রসারে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। অত্যন্ত গর্বের বিষয় হল, গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের স্থাপনার জন্য ভারতকে বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন ভারত থেকে বিশ্বের জন্য এই লক্ষ্যে কাজ হবে।  


প্রধানমন্ত্রী এদিন বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ইন্টিগ্রেট হচ্ছে, স্বাস্থ্য এর থেকে আলাদা নয়। এটা তো প্রতিষ্ঠিত সত্য যে, ভারতে আরোগ্যের সঙ্গে সম্পর্কিত বড় উত্তরাধিকার রয়েছে। তবে এটাও সত্য যে জ্ঞান অধিকাংশ ক্ষেত্রে বই ও শাস্ত্রের মধ্যেই থেকে গিয়েছে। এই জ্ঞান আধুনিক প্রয়োজনীয়তা অনুযায়ী বিকশিত করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, এই বছরই সংসদের বাদল অধিবেশনে দু’টি ঐতিহাসিক কমিশন গঠন করা হয়েছে। নতুন শিক্ষানীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতে মেডিক্যাল শিক্ষায় একীকরণের পদ্ধতিকে উত্সাহ দেওয়া হয়েছে। একবিংশ শতাব্দীর ভারত টুকরোতে নয়, সর্বজনীনভাবে চিন্তা করে। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন একদিকে ভারত ভ্যাকসিনের টেস্টিং করছে, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ুর্বেদিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতাও দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে শতাধিক জায়গায় গবেষণা চলছে। করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বে আয়ুর্বেদের চাহিদা দ্রুত বেড়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top