News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১২ জন টিএসআর জওয়ান করোনায় আক্রান্ত
Image

বিহার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১২ জন টিএসআর জওয়ান করোনায় আক্রান্ত

আগরতলা, ১২ নভেম্বর (হি.স.)৷৷ বিহার নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করে ত্রিপুরায় ফিরে আসার পর ১২ জন টিএসআর জওয়ানের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ এমনিতে তাঁরা সুস্থ৷


ত্রিপুরা পুলিশের মুখ্য কার্যালয়ের জনৈক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পেয়ে সাত শতাধিক জন টিএসআর জওয়ান গিয়েছিলেন৷ তাঁরা গত মঙ্গলবার ত্রিপুরায় ফিরে এসেছেন৷ তাঁদের নিজ নিজ ব্যাটালিয়নের একান্তবাস স্থানে রাখা হয়েছে৷

ওই আধিকারিকের দাবি, বিহার থেকে ফিরে আসার পর করোনা-র সংক্রমণ ছড়ানো আটকানোর প্রশ্ণে সকল জওয়ানের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাঁদের মধ্যে ১২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ তিনি বলেন, অন্য জওয়ানদের প্রতিনিয়ত নজরদারিতে রাখা হবে৷ করোনা-র স্বাস্থ্যবিধি সকলে পালন করছেন, তা সুনিশ্চিত করা হয়েছে৷
তাঁর বক্তব্য, করোনা আক্রান্ত জওয়ানদের মাধ্যমে অন্য জওয়ানদের নিরাপদে রাখার সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ সেক্ষেত্রে, কোনও গাফিলতি যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top