News Flash

  • Home
  • Uncategorized
  • জনাদেশ এন ডি এ পক্ষে গিয়েছে : নীতীশ কুমার
Image

জনাদেশ এন ডি এ পক্ষে গিয়েছে : নীতীশ কুমার

পাটনা, ১২ নভেম্বর (হি. স.): বিহারবাসী জনাদেশ এন ডি এ পক্ষে দিয়েছে। আর তাই এন ডি এ জোট রাজ্যে সরকার গঠন করবে। ফল প্রকাশের পর প্রথমবারের জন্য সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


বৃহস্পতিবার তিনি আরও জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান কবে আয়োজন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। দীপাবলি বা ছট পুজোর পরে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। নির্বাচনের ফলাফল বিন্যাস করা হবে। বিহার এন ডি এ-র মধ্যে থাকা চারটি দল শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীকে হবে এর প্রশ্নের উত্তরে নীতীশ কুমার জানিয়েছেন, ‘ আমি এখনও কোন দাবী করিনি। জোট হিসেবে এন ডি এ সিদ্ধান্ত নেবে।’


উল্লেখ করা যেতে পারে, বিহার নির্বাচনে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে জেডিইউ। মাত্র ৪৩ আসনে জয়যুক্ত হয়েছে তারা। এন ডি এ জোটে মধ্যে সবথেকে বেশি আসন পেয়েছে বিজেপি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top