News Flash

  • Home
  • Uncategorized
  • বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধর্মশালা, ১২ নভেম্বর (হি. স.) : বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জের এক ক্যাফে সংলগ্ন কমপ্লেক্স থেকে উদ্ধার হয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মৃতদেহ। হিন্দি সিনেমা, সিরিয়াল ও বাণিজ্যিক বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ আসিফের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কাংড়ার এসএসপি ভীমকূট রঞ্জন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা।
 
হিন্দি সিনেমাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন আসিফ বসরা। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘জব উই মেট’, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’, ‘কাই পো ছে’ এবং ‘এক ভিলেন’ ছবিতে তাঁর সাবলীল অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাছাড়া বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। একাধিক বাণিজ্যিক বিজ্ঞাপন চিত্র অর্থা‍ৎ কমার্শিয়াল অ্যাডভারটাইজমেন্টেও তাঁকে দেখা গিয়েছে। ভদ্র ও সজ্জন হিসেবে পরিচিত আসিফের আত্মহত্যার খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top