News Flash

  • Home
  • Uncategorized
  • আসিয়ান সম্মেলনে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী
Image

আসিয়ান সম্মেলনে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি. স.): পূবে তাকাও নীতির মূল ভিত্তিই হচ্ছে ভারতের সঙ্গে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলা। এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারত ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে একাত্মবোধ অনুভব করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ১৭তম আসিয়ান-ভারত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের সঙ্গে আসিয়ানের যোগাযোগ ব্যবস্থা আরো বলিষ্ঠ করে তোলার ক্ষেত্রে বরাবর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক গুরুত্ব হচ্ছে আসিয়ান এবং ভারতের সঙ্গে সামাজিক, আর্থিক, ডিজিটাল, বাণিজ্যিক, নৌ সম্পর্ককে আরও প্রসারিত করা। বিগত কয়েক বছরে এই সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন যে ফারাক রয়েছে তা মেরামতি করতে সেতুর মতন কাজ করবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আসিয়ান গোষ্ঠী ভুক্ত দেশগুলি যা ভাবে। ভারতও সেই একই ভাবনার শরিক। উল্লেখ করা যেতে পারে, এই সম্মেলনে দশটি আসিয়ান ভুক্ত দেশ অংশগ্রহণ করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top