News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ৩৩.৯৮ শতাংশ সাধারণ মানুষের দেহে এন্টিবডির সন্ধান মিলেছে : শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরায় ৩৩.৯৮ শতাংশ সাধারণ মানুষের দেহে এন্টিবডির সন্ধান মিলেছে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১১ নভেম্বর (হি. স.) : করোনা মোকাবিলায় এন্টিবডির সন্ধানে সেরো সার্ভে-তে ত্রিপুরায় গড়ে ৩৩.৯৮ শতাংশ সাধারণ মানুষের দেহে এন্টিবডি পাওয়া গেছে। তাতে, পশ্চিম জেলায় সবচেয়ে বেশি ৪১.৭৬ শতাংশের দেহে এন্টিবডি পাওয়া গেছে।

করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন মানব দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা। সে মোতাবেক গত ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ত্রিপুরায় সেরো সার্ভে চালানো হয়েছিল। মানবদেহে এন্টিবডির সন্ধানেই ওই সার্ভে চালানো হয়েছিল। আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় ৪৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৩.৯৮ শতাংশ সাধারণ মানুষের দেহে এন্টিবডি পাওয়া গেছে।

এদিন জেলাভিত্তিক হিসেবে তুলে ধরে তিনি জানান, পশ্চিম জেলায় ১২৩৮ জনের নমুনায় ৪১.৭৬ শতাংশ, সিপাহীজলা জেলায় ৪৮০ জনের নমুনায় ৪১.৪০ শতাংশ, গোমতী জেলায় ৫১৬ জনের নমুনায় ৪০.৫০ শতাংশ, খোয়াই জেলায় ৪৭৮ জনের নমুনায় ৩৯.৫৩ শতাংশ, ঊনকোটি জেলায় ৩৪৮ জনের নমুনায় ৩৭.০৬ শতাংশ, উত্তর ত্রিপুরা জেলায় ৬২৯ জনের নমুনায় ২২.০৯ শতাংশ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬১৪ জনের নমুনায় ১৯.৭০ শতাংশের দেহে এন্টিবডি পাওয়া গেছে।

তিনি বলেন, সবচেয়ে কম এন্টিবডি পাওয়া গেছে উত্তর ও দক্ষিণ ত্রিপুরা জেলায় নমুনা পরীক্ষায়। তাঁর দাবি, সম্প্রতি করোনা আক্রান্তের অধিকাংশই উত্তর ও দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা রয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top