News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চার যুবক
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চার যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম, ১১ নভেম্বর৷৷ বাইক এবং বালুবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন অর্থাৎ বাইক চালক এবং আরোহী,এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷


ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় বুধবার সকাল ১১ টা নাগাদ৷বিলোনিয়ার শহরের দিক থেকে আসছিল বালু বোঝাই লরি এবং অপর দিক থেকে অর্থাৎ বিদ্যাপীঠ কর্নারের দিক থেকে শহরের দিকে যাচ্ছিল এক বাইকে করে দুই যুবক৷ কিন্তু বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় আসতেই সেখানে বাইক এবং বালু বোঝাই লরির মুখোমুখি সংঘর্শ ঘটে৷ এতে উক্ত দুই বাইক আরোহী, অর্থাৎ অমিত সাহা এবং রোহিত রায় রাস্তায় ছিটকে পড়ে৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাইক চালক এর অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে৷অমিত সাহা(১৭),বাইক চালাচ্ছিল,আর রোহিত রায়(২০) পেছনে বসা ছিল৷তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিলোনিয়ার ফায়ার সার্ভিসে৷

ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আহত ২ জনকে হাসপাতালে নিয়ে আসে৷ এর মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পরবর্তী সময়ে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানকার চিকিৎসকরাও তার অবস্থা বেগতিক দেখে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে৷ ঠিক আছে অপর একজন এর চিকিৎসা বিলোনিয়া হাসপাতালে চলছে৷
ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুই যুবক৷ বুধবারদ দুপুরে ঘটনা বিশালগড় থানাদিন নৌকা ঘাট সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সিপাহীজলা নৌকাঘাটে দুই বাসের মাঝখানে দিয়ে ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়ে রাস্তার মাঝখানে৷ প্রত্যক্ষদর্শিরা বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে দমকলের কর্মীরা ছুটে গিয়ে আহত দুই যুবককে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহত দুই যুবকের নাম গৌতম দাস এবং নারায়ণচন্দ্র পাতিল তারা দুইজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top