News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে গ্রেপ্তার দুই নেশা কারবারী
Image

কাঞ্চনপুরে গ্রেপ্তার দুই নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের মালাকার বস্তি এলাকা থেকে দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷ যে তাদের মধ্যে একজন পানিসাগর এর ডিএম অফিসের ক্লার্ক৷ তার নাম সনদ চাকমা৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে কাঞ্চনপুরের মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম শুক্লাদাস সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর অ্যাপসডিএম অফিসের ক্লার্ক সনদচাকমাসহ দুজনকে হেরোইনসহ কাঞ্চনপুরের মালাকার বস্তি থেকে আটক করেছেন৷মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা নেশা কারবার এর সঙ্গে জড়িত রয়েছে বলে তার কাছে খবর রয়েছে৷

সেই খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে হাতেনাতে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন তিনি৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷উল্লেখ্য মহকুমা শাসক অফিসের একজন তরুণের নেশাজাতীয় সামগ্রিক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সংবাদ খুবই তাৎপর্যপূর্ণ উদ্বেগজনক৷ রাজ্য সরকার এবং প্রশাসন নেশা জাতীয় সামগ্রী পাচার রোধ এবং নেশা বিরোধী রাজ্য গঠনের জন্য যখন উদ্যোগ গ্রহণ করেছে ঠিক সেই সময়ে প্রশাসনের অভ্যন্তরের একাংশ লোকজন এভাবে নেশা পাচারে জড়িত থাকার ঘটনা খুবই বিপদজনক প্রবণতা৷এ ধরনের কাজে যোগ তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top