News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চাশোর্ধ মহিলা অগ্ণিদগ্দ গন্ডাছড়ায়
Image

পঞ্চাশোর্ধ মহিলা অগ্ণিদগ্দ গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১০ নভেম্বর৷৷ কেরোসিন তেলের বাতি থেকে শরীরে আগুন ধরে গুরুতর ভাবে আহত হয় মহামায়া সরকার নামের পঞ্চাশ উর্ধ বয়সের এক মহিলা৷ জানা যায় ওনার বাড়ি গন্ডাছড়া থানাধিন রমেশ কবিরাজ পাড়া৷ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা রাতে৷ এই সময় ওনার নাতনি ঘরে সন্ধ্যা বাতি জালানোর শেষে ওনার বিছানার পাশে বাতি রেখে যায়৷


একটা সময় বাতি থেকে আগুন গিয়ে ওনার চুলে লাগে৷ আগুন নিভাতে গিয়ে হাত লেগে কেরাসিন তেলের বাতি ওনার শরীরের উপর পড়ে৷ এতে করে শরীরে আগুন লেগে পড়ে৷ ওনার চিৎকারে বাড়ির লোকজনরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দূত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তিনি গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ওনার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷ কিন্তু অত্যন্ত গরিব এই পরিবারের পক্ষে আগরতলা নিয়ে চিকিৎসা করানো এক প্রকার অসম্ভব৷ এমত অবস্থায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ দিন এনে দিন খাওয়া এই পরিবারের চিকিৎসার জন্য সরকার এগিয়ে এলে তবেই ওনাকে বাচানো সম্ভব অন্যতায় মৃত্যুর কোলে যে ঢলে পরবে তাহা আর বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top