News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে ঝাড়খণ্ডের দুটি আসনেই জয় পেল জোটের প্রার্থীরা
Image

উপনির্বাচনে ঝাড়খণ্ডের দুটি আসনেই জয় পেল জোটের প্রার্থীরা

রাঁচি, ১০ নভেম্বর (হি.স.): উপনির্বাচনে ঝাড়খণ্ডের দুটি আসনেই জয় পেল জোটের প্রার্থীরা। দুমকা ও বামরো দুটি আসনেই বিজেপিকে হারিয়ে দিল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট।


মঙ্গলবার বিহার বিধানসভার ফল ঘোষণার পাশাপাশি দেশের ১১টি রাজ্যের ৫৮ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গণনা চলছে । যেখানে ঝাড়খণ্ডের দুটি আসনেই জয় পেল জোটের প্রার্থীরা । এদিন প্রাথমিকভাবে দুটি আসনেই এগিয়ে ছিল বিজেপি । তবে শেষ হাসি হাসল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট। দুটি আসনে জয়লাভ করলেন জোটের প্রার্থীরা। দুমকায় প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী লুইস মারান্ডিকে ৬,৪০০ ভোটে হারালেন শিবু সোরেনের ছোটো ছেলে বসন্ত সোরেন। বামরো আসনে জিতলেন বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে রাজেন্দ্র সিংয়ের ছেলে জয়মঙ্গল সিং। বিজেপি প্রার্থী যোগেশ্বর মাহাতো বাটুলকে ১৪,০০০-এর বেশি ভোটে হারালেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top