News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের দুই আসনে উপ-নির্বাচন : একটি করে এনডিপিপি ও নির্দল প্রার্থী জয়ী
Image

নাগাল্যান্ডের দুই আসনে উপ-নির্বাচন : একটি করে এনডিপিপি ও নির্দল প্রার্থী জয়ী

কোহিমা, ১০ নভেম্বর (হি.স.) : নাগাল্যান্ডের দুই আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে গণনা সমাপ্ত হয়েছে। একটি আসনে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং অন্যটিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, আঙ্গামী-১ দক্ষিণাঞ্চল আসনে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি-র প্রার্থী মেডো ইহোখা ৫৯৮ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সেভিলিয়ে পিটার জাসুমোকে পরাজিত করেছেন। শুরুতে নির্দল প্রার্থী সেভিলিয়ে পিটার জাসুমো এগিয়ে ছিলেন। কিন্তু বেলা যত গড়িয়েছে ছবি বদলে গেছে।

এদিকে, পুঙরু কিফিরে আসনে নির্দল প্রার্থী টি ইয়াংসেও সংতাম ১,৫২৭ ভোটে এস কিউসুমেও ওয়াইমচুঙ্গাকে পরাজিত করেছেন। তিনি শুরু থেকেই গণনায় এগিয়ে ছিলেন।  

গত ৩ নভেম্বর ওই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক ভিখু-ও ওহসু এবং টি টোরেসুর প্রয়াণে ওই দুই আসন শূন্য হয়ে গিয়েছিল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top