News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার মহারণ : ৫৫টি পোলিং স্টেশনে চলছে ভোটগণনা
Image

বিহার মহারণ : ৫৫টি পোলিং স্টেশনে চলছে ভোটগণনা

পাটনা ও নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ফের নীতীশ কুমার নাকি তেজস্বী যাদব, এবার বিহারের ক্ষমতায় কে আসতে চলেছেন তা জানা যাবে মঙ্গলবারই। মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর। সর্বপ্রথম শুরু হয় পোস্টাল ব্যালট গণনা, এরপরই ইভিএম-এর ভোট গণনা শুরু হয়। বিহারে এবার তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গত ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ২৪৩-সদস্যের বিহার বিধানসভায় ৩৮টি আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।

গত ২৮ অক্টোবর প্রথম দফায় বিহারের ১৬টি জেলার (উগ্র-বাম অধ্যুষিত জেলাগুলিতেও) ৭১টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায়, ৩ নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। তৃতীয় দফায়, ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। ভোটগণনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিহারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ৫৯ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫৫টি গণনা কেন্দ্রে ভোটগণনা চলছে।

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছাড়াও এদিন সকাল আটটা থেকেই দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসন, গুজরাটে আটটি আসন, উত্তর প্রদেশের সাতটি বিধানসভা আসন, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওডিশা ও নাগাল্যান্ডে দু’টি করে বিধানসভা আসন, এছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং হরিয়ানায় একটি করে বিধানসভা আসনের ভোটগণনা চলছে। উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনাও চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top