News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আবহে দীপাবলি ও কালী পূজা কঠোর বিধিনিষেধ আরোপ রাজ্যে
Image

করোনা আবহে দীপাবলি ও কালী পূজা কঠোর বিধিনিষেধ আরোপ রাজ্যে

আগরতলা, ৯ নভেম্বর (হি.স.)৷৷ করোনা-র সংক্রমণ আটকাতে দীপাবলিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ত্রিপুরা প্রশাসন৷ দুগর্োৎসবের মতোই বিধিনিষেধ জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার৷
এক বিজ্ঞপ্তি জারি করে তাঁর আদেশ, দীপাবলি উৎসব এবং কালী পূজায় পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে৷ আয়োজকদের ওই বিষয়টি সুনিশ্চিত করতে হবে৷ তাছাড়া, কালীমন্দির কিংবা সামাজিক সংস্থা আয়োজিত পূজা মণ্ডপের সামনে মেলার আয়োজন করা যাবে না৷ এদিকে, উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে কালী পূজা নিয়ে গোমতির জেলাশাসক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন৷ রাজন্য আমল থেকে ওই মন্দিরে পূজা হচ্ছে৷ এবারই কালী পূজা অনেকটাই আড়ম্ভরহীন হবে৷


পূজা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, খোলা আকাশের নীচে কালী পূজার আয়োজন করতে হবে৷ তাতে, দর্শনার্থীরা দূর থেকেই মায়ের মূর্তি দর্শন করতে পারবেন৷ সামাজিক পূজায় প্রতিমার উচ্চতা সবর্োচ্চ ৫ ফুট রাখার জন্য বলা হয়েছে৷ এছাড়া, পূজা মণ্ডপে একত্রে একই সময়ে পাঁচজন থাকতে পারবেন, এমনই অনুমতি দেওয়া হয়েছে৷
বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, পূজা মণ্ডপ দিনে অন্তত তিনবার স্যানিটাইজ করতে হবে৷ এছাড়া, পূজা মণ্ডপে দর্শনার্থীদের পরীক্ষা করার জন্য থার্মাল স্ক্রিনিঙের ব্যবস্থা রাখতে হবে৷ কারোর দেহে উচ্চ তাপমাত্রা ধরা পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷


বাড়িঘরে কালী পূজা উদযাপনের ক্ষেত্রে আমন্ত্রিতদের সংখ্যা ১৫-২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে৷ প্রত্যেকের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে৷ বিশেষ ভাবে মনে রাখতে হবে, পরিবেশ দফতরের নির্দেশিকা মেনে বাজি পোড়ানো যাবে৷ এ-ক্ষেত্রে নিষিদ্ধ বাজি পোড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে, বাজারে যাতায়াতের ক্ষেত্রে ভিড় এড়িয়ে চলতে হবে৷ সে-দিকে জেলা পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি চালাতে হবে৷ পূজা মণ্ডপে ভিড় এড়ানোর জন্য পুলিশ প্রশাসনকে নজর রাখতে হবে৷ এরই সাথে সামগ্রিক বিষয়ে পুলিশ এবং পুর ও নগর সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন, দুগর্োৎসবের মতোই দীপাবলি উৎসবেও করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করুন৷ সরকারি আদেশ পালনে কোনও গাফিলতি করবেন না৷ কারণ, জনগণের সহযোগিতা ছাড়া করোনা মোকাবিলা সম্ভব হবে না৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরেশ্বরী মন্দিরেও পূজা দিতে যাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ মেনে চলুন৷
তাঁর কথায়, দুর্গা পূজায় ত্রিপুরাবাসী সরকারি নিয়ম পালন করেছেন৷ তাই এখন ত্রিপুরায় সুস্থতার হার ৯৫.০৭ শতাংশে পৌঁছেছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, সুস্থতার হার আরও বাড়বে৷ তিনি জানিয়েছেন, সারা রাজ্যেই মেলা বাতিল করা হয়েছে৷ শুধু মন্দিরের সামনে যে সমস্ত দোকান রয়েছেন সেগুলি খোলা থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top