News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বাংলাদেশ থেকে রাজ্যে আরও ১৮ জন নাগরিক ফিরলেন
Image

করোনা : বাংলাদেশ থেকে রাজ্যে আরও ১৮ জন নাগরিক ফিরলেন

আগরতলা, ৯ নভেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ তাই বিশেষ উদ্যোগ নিয়ে বাংলাদেশে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে৷ আজ ষষ্ঠ দফায় ১৮ জন ত্রিপুরার নাগরিক ফিরেছেনঊ এ নিষে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৫৫ জন বিদেশ মন্ত্রকের বিশেষ ব্যবস্থাপনায় ত্রিপুরায় ফিরেছেন৷


ইতিপূর্বে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় প্রথম দফায় বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছিল৷ তাঁদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপিতে ৬ জন বিএসএফ এবং একজন চিকিৎসক সহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক৷ তাঁদের মধ্যে ১৮ জুন দুই শিশু সহ ১২২ জন এবং ১৯ জুন আরও ১২৩ জন ত্রিপুরার নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফিরে এসেছিলেন৷ এঁদের মধ্যে ৩৪ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছিল৷

এদিকে, করোনা-প্রকোপে বাংলাদেশে আটকে থাকা আরও ৭৫ জন ত্রিপুরার নাগরিককে চতুর্থ দফায় ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছিল৷ কিন্তু ৫২ জন বাংলাদেশ থেকে ফিরে এসেছিলেন৷ পঞ্চম দফায় ৩৬ জন ত্রিপুরার নাগরিক ফিরে এসেছেনঊ ওই সময় ৫৮ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরে আসার তালিকা তৈরি হয়েছিল৷ কিন্ত, ৩৬ জন ফিরেছেন৷
আজ ষষ্ঠ দফায় ১৮ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ এদিন ২৬ জন ত্রিপুরার নাগরিকের বাংলাদেশ থেকে ফিরে আসার সূচি তৈরি হয়েছিল৷ বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের আজ করোনা-র নমুনা সংগ্রহ করে পিআরটিআই মহিলা হস্টেলে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের জনৈক আধিকারিক জানিয়েছেন, তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top