News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক মামলা : অর্জুন রামপালের বাড়িতে এনসিবি-র অভিযান
Image

মাদক মামলা : অর্জুন রামপালের বাড়িতে এনসিবি-র অভিযান

মুম্বই, ৯ নভেম্বর (হি.স.): মাদক মামলায় এবার অভিনেতা অর্জুন রামপালের বাসভবনে তল্লাশি চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মাদক মামলায় সোমবার অর্জুন রামপালের বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়েছেন এনসিবি অফিসাররা। সম্প্রতি অর্জুন রামপালের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওসকে লোনাভালা থেকে গ্রেফতার করেছিল এনসিবি। অ্যাগিসিলাওসের কাছ থেকে মিলেছিল মাদক, চরস, অ্যালপারাজোলাম (এক ধরনের নিষিদ্ধ ট্যাবলেট) ছিল। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় যে মাদকচক্রের হদিশ মিলেছে, তার সঙ্গেও অ্যাগিসিলাওসের যোগ ছিল বলে জানা গিয়েছে। তবে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছিল একটি বিশেষ আদালত। তারপর অপর একটি মাদক মামলায় তাঁকে আবারও গ্রেফতার করে এনসিবি।


রবিবারই মাদক মামলায় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। স্ত্রী’র গ্রেফতারির পর সোমবার সকালে মুম্বইয়ে এনসিবির দফতরে হাজিরা দেন ফিরোজ। এবার মাদক মামলায় অভিনেতা অর্জুন রামপালের বাসভবনে তল্লাশি চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অর্জুনের বাড়ি থেকে সন্দেহজনক কী কী পাওয়া গিয়েছে, তা জানা যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top