News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় ভয়াবহ অগ্ণিকান্ড পুড়ে ছাই দোকাঘর, বহু ক্ষতি
Image

বিলোনীয়ায় ভয়াবহ অগ্ণিকান্ড পুড়ে ছাই দোকাঘর, বহু ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৮ নভেম্বর৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান৷ঘটনা বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় জানা যায় প্রতিদিনকার মত রবিবার সকালে সুভাষ সাহা নামে ওই ব্যক্তি উনার ফাস্টফুডের দোকান খোলে এবং দোকানে খাবার সামগ্রী বানাতে থাকে কিন্তু উনার অসাবধানতাবশত চুলার উপর তেলের কড়াই বসিয়ে বাড়িতে চলে যান৷


কিছুক্ষণ পর স্থানীয় অন্যান্য দোকানের মালিক অর্থাৎ পার্শবর্তী লোকজন দেখতে পায় দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, ঘটনা রবিবার সকাল ১১ টা নাগাদ৷ ধারণা করা হচ্ছে সুভাষ সাহা অসাবধানতার কারণে এই তেলের কড়াই থেকে আগুনের সূত্রপাত৷ তারপর সাথে সাথে ওই দোকানের মালিক সুভাষ সাহা কে খবর দেওয়া হয়৷ তিনি ঘটনাস্থলে আসার আগেই দোকানের অর্ধেকটা অংশ পুড়ে ছাই হয়ে যায়৷ পাশাপাশি সেই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শবর্তী দোকান নান্টু সাহার ফাস্টফুডের দোকানে৷ ওই নান্টু সাহার দোকান বন্ধ ছিল কিন্তু আগুন লাগার পরে দুটো দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় বিলোনিয়ার দমকল বাহিনীর কর্মীদের তারা খবর পেয়ে দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে, এবং আগুন আয়ত্তে আনে৷সাথে খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া থানার পুলিশ৷

তবে দোকানের মালিকদের কাছ থেকে জানা যায় দুই দোকান মিলে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা হবে৷এদিকে এলাকাবাসীর বক্তব্য যদি যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ইঞ্জিন নিয়ে ছুটে না আসতো৷তাহলে এই অগ্ণিকাণ্ড পার্শবর্তী অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তো৷ বর্তমানে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top