News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে বানরের কামড়ে মৃত্যু হল নাবালিকার
Image

চড়িলামে বানরের কামড়ে মৃত্যু হল নাবালিকার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ নভেম্বর৷৷ চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকার হত দরিদ্র সোমা দাস এর পরিবার৷ সোমা দাস বিড়ি বাধার কাজ করে সংসার প্রতিপালন করেন মানসিক ভারসাম্যহীন স্বামী প্রমোদ দাস এবং দুই মেয়ে এক ছেলেকে নিয়ে৷
বড় মেয়েকে বিয়ে দিয়েছেন সোমা দাস৷ কিন্তু ছোট মেয়ে পিংকি দাস আড়ালিয়া সুকলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেছেন৷ এরপর সংসারের হাল ফেরাতে মাকে সাহায্য করার জন্য মায়ের সাথে বিড়ি বাধার কাজ করে৷ বিগত কিছুদিন পূর্বে নিজ বাড়িতে ঢোকার প্রবেশদ্বার এ একটি বানর কামড়ে দেয় পিংকির হাতে-পায়ে৷ টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি সোমা দাস এমনটাই জানিয়েছেন পিংকির মা এবং এলাকাবাসী৷


বানরের কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন না নেওয়ার ফলেই প্রায় সময়ই পিংকি দাসের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলি বাঁকা হয়ে যেত৷ শেষ পর্যন্ত পিংকি দাস কে গতকাল আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গতকাল সন্ধ্যাবেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পিংকি দাস৷ বানরের কামড় দেওয়ার ফলেই পিংকির শরীরে ধনুষ্টংকার এর মতন হয়ে যায়৷শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান পিংকি৷


অত্যন্ত দরিদ্র গরিব পরিবার৷ সোমা দাসের ঘরের একটি অংশ খসে পড়ে গিয়েছে৷ স্বামী ও কোন রোজগার করে না৷ পিংকির মৃতদেহ এলাকার হৃদয়বান মানুষজন কাশেম মিয়া পিন্টু ধর, প্রদীপ দেব, বিপ্লব সাহা এবং হরিপদ দেব সবাই মিলে নিজেদের থেকে টাকা পয়সা সংগ্রহ করে পিংকির মৃতদেহ সৎকার করে আসেন৷ পিংকির মৃত্যুতে গোটা গ্রাম বাকরুদ্ধ৷ বনদপ্তর এর উপর প্রচণ্ড ক্ষুব্ধ এলাকার মানুষজন৷ কারণ প্রতিনিয়ত বানরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ৷ আড়ালিয়া গ্রামের উত্তর চড়িলাম গ্রাম এবং দক্ষিণ চড়িলাম গ্রামেও বানরের উৎপাত অস্বাভাবিক ভাবে বেড়েছে৷ বনদপ্তর কে অনেকবার বলা হয়েছে৷ কিন্তু বনদপ্তর কোন ভূমিকা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ বাড়ির ফসল থেকে শুরু করে সবকিছু ধবংস করে দিচ্ছে বানরের দল৷ বানরদের উৎপাত এর বিরুদ্ধে সিপাহীজলা ফরেস্ট রেঞ্জ অফিস কোন ভূমিকা নিচ্ছে না৷ পিংকির শ্রাদ্ধের জন্য খরচ পাতি র ও ব্যবস্থা করে দেবেন এলাকাবাসী৷ এলাকাবাসীর ভূমিকায় খুশি সুমা দাস৷ সোমা দাসের এই করুণ কাহিনীর খবর শুনে আগরতলা জয়পুর নিবাসী বর্তমানে সৌদি আরবে কর্মরত মোহাম্মদ সেলিম এবং পানিসাগর এর যুবক ফরমোজ আলি সোমা দাস এর জন্য ২০০০ টাকা পাঠিয়েছেন৷ রবিবার দিন সকালবেলায় চড়িলাম এর সাংবাদিক জ্যোতির্ময় সাহা উত্তরমুড়া গ্রামের হৃদয়বান ব্যক্তি কাশেম মিয়ার হাত দিয়ে পিংকির মা সোমা দাস এর হাতে ২০০০ টাকা তুলে দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top