News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুসৃকতিদের হামলায় মহিলা সহ গুরুতর আহত দুই
Image

পৃথক স্থানে দুসৃকতিদের হামলায় মহিলা সহ গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ আগরতলা, ৮ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় দুষৃকতীদের হামলায় এক সি আই টি ইউ নেতা আহত হয়েছেন৷ আহতের নাম বিপ্লব বৈদ্য৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ সংবাদ সূত্রে জানা গেছে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় দুসৃকতিকারীরা বিভাগীয় কমিটির সদস্য বিপ্লব বৈদ্যের ওপর হামলা চালায়৷ দুষৃকতিকারীদের সঙ্ঘবদ্ধ হামলায় তিনি গুরুতর ভাবে আহত হয় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷


লেফুঙ্গা থানা এলাকায় বামুটিয়া রাঙ্গুটিয়া গ্রামে সঙ্ঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বামুটিয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সংবাদ সূত্রে জানা গেছেজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার তিনজন মিলে তার ওপর দা লাঠি ইত্যাদি নিয়ে সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ হামলার মহিলার মাথা ফেটে রক্তপাত হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ লেফুঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top