News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পুলিশ এসআই-র বাড়িতে চোরের হানা, নগদ টাকা ও গয়না লুট
Image

আগরতলায় পুলিশ এসআই-র বাড়িতে চোরের হানা, নগদ টাকা ও গয়না লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের স্কাইলার্ক ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল একজন সাব ইন্সপেক্টরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সোনা গয়না ইত্যাদি হাতিয়ে নিয়ে গেছে৷ জানা গেছে বাড়িতে রাতে কোন লোকজন ছিলেন না৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে চুরেরা বাড়িতে ঢুকে ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে৷


ঘরের ভেতর থেকে নগদ টাকা এবং তিনটি সোনার চেইন সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যায়৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িতদের আটক করার কোনো সংবাদ নেই৷ রাজধানী আগরতলা শহর এলাকায় প্রায় প্রতিরাতেই এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সাধারন মানুষ আতঙ্কে রয়েছে৷শহর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল থাকা সত্ত্বেও কিভাবে প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷


পশ্চিম জেলার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে যখন দাবি করছেন পশ্চিম জেলায় অপরাধপ্রবণতা পেয়েছে ঠিক সে সময় এ ধরনের চুরির ঘটনা রীতিমতো উদ্বেগজনক বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷ চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে৷ পুলিশের ঢিলেমি র কারণেই পর পর এসব চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে বলেও অভিযোগ উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top