News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসীকে খতম করে কাশ্মীরে শহিদ ত্রিপুরার বীর সন্তান বিএসএফ জওয়ান সুদীপ সরকার
Image

সন্ত্রাসীকে খতম করে কাশ্মীরে শহিদ ত্রিপুরার বীর সন্তান বিএসএফ জওয়ান সুদীপ সরকার

আগরতলা, ৮ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরার বীর সন্তান বিএসএফ জওয়ান সুদীপ সরকার কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশকারীদের রুখতে গিয়ে শহিদ হয়েছেন৷ কাশ্মীরের কুপওয়ারা সেক্টরের মাছিল সেক্টরে সন্ত্রাসবাদীদের হামলায় তিনি শহিদ হয়েছেন৷


বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮ নভেম্বর ভোররাতে মাছিল সেক্টর এলাকা দিয়ে সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল৷ বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করে৷ তাতে একজন সন্ত্রাসবাদীকে খতম করতে সক্ষম হন বিএসএফ জওয়ানরা৷ কিন্তু বাকিরা এ-পাড়ে ঢুকে পড়ে৷ কনস্টেবল সুদীপ সরকার তাদের আটকাতে কড়া মোকাবিলা করেন৷ কিন্তু সন্ত্রাসবাদীদের অতর্কিত আক্রমণে তিনি গুরুতর আহত হন এবং প্রাণ হারান৷


কনস্টেবল সুদীপ সরকার ত্রিপুরার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ধলেশ্বরের বাসিন্দা ছিলেন৷ তাঁর শহিদ হওয়ার খবরে গোটা রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় বলেন, বীর যোদ্ধা জওয়ান সুদীপ সরকার আমাদের রাজ্যের ও দেশের গর্ব৷ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শহিদ হয়েছেন৷ তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি৷ বীর সন্তানের মা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


বিএসএফ-এর কনস্টেবল সুদীপ সরকারের বড় ভাই দীপঙ্কর সরকার জানিয়েছেন, আজ সকালে বিএসএফ আধিকারিকরা তাঁদের বাড়িতে ফোন করে এই দুঃসংবাদ দিয়েছেন৷ তিনি বলেন, সম্প্রতি পঞ্জাব থেকে শ্রীনগর বদলি হয়েছিলেন তাঁর ছোট ভাই৷ বীরগতি প্রাপ্ত হওয়ার আগে এক সন্ত্রাসবাদীকে তিনি ধরাশায়ী করতে সক্ষম হয়েছেন৷
আগামীকাল দুপুরে শহিদ বিএসএফ জওয়ানের মৃতদেহ আগরতলায় আনা হবে৷ দাদা দীপঙ্কর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top