News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১১.৭৭কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা, সুস্থতা বেড়ে ৯২.৪৯ শতাংশ
Image

ভারতে ১১.৭৭কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা, সুস্থতা বেড়ে ৯২.৪৯ শতাংশ

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): কখনও ১২ লক্ষ, কখনও আবার ১১ লক্ষ, ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা-টেস্ট। বাড়তে বাড়তে ভারতে ১১.৭৭কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১১,৭৭,৩৬,৭৯১-এ পৌঁছে গেল। একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৯৪ লক্ষের বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ নভেম্বর (শনিবার সারা দিনে) ভারতে ১১,৯৪,৪৮৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১১,৭৭,৩৬,৭৯১ টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

সুস্থতার যেমন বাড়ছে, তেমনই ভারতে করোনায় মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্ত ১২৬,১২১ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫৯জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,৬৮,৯৬৮ জন (৯২.৪৯ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৫,১২,৬৬৫ জন করোনা-রোগী (৬.০৩ শতাংশ)।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top