News Flash

  • Home
  • Uncategorized
  • লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে জন্মদিন পালন প্রধানমন্ত্রীর
Image

লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে জন্মদিন পালন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি. স.): লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে বর্ষীয়ান নেতার জন্মদিন উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


চকলেটের কেক কেটে বিজেপির লৌহপুরুষ তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী স্বয়ং ও তাঁর কন্যা। সাদা পাঞ্জাবির উপর লাল জহর কোট পরে নিজের জন্মদিন পালন করেন বিজেপির এই প্রাণপুরুষ। প্রধানমন্ত্রীকে নিজে হাতে কেক কেটে খাওয়ান তিনি। প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনের লনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।


উল্লেখ করা যেতে পারে গোটা ভারতে প্রকৃত অর্থে সর্বভারতীয় দল ও কংগ্রেসের পরিপূরক হিসেবে বিজেপিকে সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। আটের দশকের শেষ এবং নয়ের দশকের শুরুর দিকে একাধিক রথযাত্রা করে বিজেপির জলযাত্রাকে নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন তিনি। কংগ্রেস সহ জনতা দল, আরজেডি ও বামপন্থী রাজনৈতিক দলগুলির প্রবল প্রতিরোধকে উপেক্ষা করে গেরুয়া শিবিরের জয়ধ্বজা অক্ষত রেখে ছিলেন। ১৯৯৮ সাল থেকে শুরু ২০০৪ পর্যন্ত কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি দক্ষিণ ভারতের কর্ণাটকে ২০০৮ সালে বিজেপিকে ক্ষমতায় আসীন করতে পেরেছিলেন তিনি। তাঁর সুযোগ্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মত নেতারা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top